শনিবার, ৩০ জুন, ২০১২
বুধবার, ২০ জুন, ২০১২
কাজ চলছে বডিগার্ড সিক্যুয়ালের
কাজ চলছে বডিগার্ড সিক্যুয়ালের
সালমান খান অভিনীত ২০১১ সালের সিনেমা ‘বডিগার্ড’ ছিলো সে বছরের সবচাইতে
ব্যবসাসফল সিনেমা। ২৩০ কোটি রুপি ব্যবসা করা এই সিনেমাটির সিক্যুয়াল তৈরি
করবেন বলে প্রযোজক অতুল অগ্নিহোত্রী ঘোষণা দিয়েছিলেন অনেক আগেই। তবে
মাঝখানে শোনা গিয়েছিলো বিভিন্ন কারণে এই সিক্যুয়াল তৈরির সিদ্ধান্ত বাতিল
করেছেন তিনি। এসব খবর যে নিতান্তই গুজব ছিলো, তা প্রমাণ করে অতুল সম্প্রতি
জানালেন, সিনেমাটি নিয়ে প্রাথমিক কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছেন তিনি। খবর
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
বিষয়টি নিয়ে অতুল বলেছেন, ‘বডিগার্ড-এর
সিক্যুয়ালের কাজ চলছে। আমরা এখন এটির চিত্রনাট্য নিয়ে কাজ করছি। একদম
নতুনভাবে আমরা এই সিক্যুয়ালটির কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’
অতুল
আরো বলেন, ‘সিনেমাটিতে কে কোন চরিত্রে অভিনয় করবেন সে বিষয়ে এখনো কিছু
চূড়ান্ত হয়নি। তবে সালমান থাকছেন, সে ব্যাপারটি নিয়ে কোনো সন্দেহই নেই।
তাকে ছাড়া আসলে বডিগার্ড এর সিক্যুয়াল তৈরি সম্ভবই না।’
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)



























